পেলে : চা বিক্রেতা থেকে মহাতারকা
মাত্র ১৭ বছর বয়সেই ফুটবল বিশ্বকাপ জিতেছিলেন। ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিলেন স্বপ্নের শিরোপা। এরপর যা করলেন, তা তো গল্প। তিনি আর কেউ নন, নাম এডসন আরানত্মেস দ্য নাসিমেনত্মো।
এ নামে চিনতে অসুবিধা হলে আরেকটা নাম বললেই ফুটবলপ্রেমীদের তাকে চিনতে এক মুহূর্ত দেরি হবে না। ব্রাজিলিয়ান জীবন্ত কিংবদন্তী পেলে। ১৯৪০ সালের ২৩ অক্টোবর এই দিনে তিনি জন্মেছিলেন এক দরিদ্র পরিবারে।
ছোটবেলায় জীবন ধারণের জন্য চায়ের দোকানে কাজ করেছেন পেলে। ফুটবল খেলার জন্য সংগ্রাম করতে হয়েছে তাকে। শৈশব থেকেই ফুটবলের প্রতি তীব্র অনুরাগ থাকায় পেলে বনে গেছেন মহাতারকা।
১৯৫৮ সুইডেন বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার বিশ্বরেকর্ড গড়েছিলেন পেলে। সে আসরে পাঁচ গোল করে ব্রাজিলকে প্রথমবারের মতো জুলেরিমে বিশ্বকাপ জেতাতে পালন করেন অগ্রণী ভূমিকা। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপ জিতেছেন এই ব্রাজিলিয়ান।
এনইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!