স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ইংল্যান্ড
ঘরের মাঠে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৩-০ গোলের জয়ে তুলে নিয়েছে ইংল্যান্ড। আর এ জয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানও মজবুত করলো ইংলিশরা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমে এলোমেলো ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে থাকে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২৪ মিনিটে স্টারিজের গোলে ঠিকই এগিয়ে যায় ইংল্যান্ড। ডান দিক থেকে মিডফিল্ডার কাইল ওয়াকারের ক্রসে নীচু হয়ে হেডে বল জালে জড়ান লিভারপুলের এই ফরোয়ার্ড। আর ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রুনি-লালানারা। 
বিরতিতে থেকে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। ম্যাচের ৫০ মিনিটে লিভারপুলের আরেক তারকা লালানা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের ৬১ মিনিটে চেলসি ডিফেন্ডার ক্যাহিল গোল করলে বড় জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এদিকে গ্রুপের অন্য দুই ম্যাচে মাল্টাকে ১-০ গোলে স্লোভেনিয়া আর লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে হারানো স্লোভাকিয়া।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের