সাব্বির-মিরাজদের প্রতিপক্ষ আজ মুশফিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচে আজ সাব্বির-মিরাজদের রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বরিশাল বুলস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।
চলতি আসরের শুরু থেকে দুর্দান্ত বরিশাল বুলস বিপিএল-এর মাঝপথে এসে খেই হারিয়ে এখন পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, ডেভিড ম্যালানের ঝড় তোলা ব্যাটিং বরিশালকে টেবিলের শীর্ষস্থানে রেখেছিল, সেই বরিশালের এখন প্লে-অফ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে অঙ্কের হিসেবে এখনো কিছু হিসাব-নিকাশ রয়েছে, তবে সেই হিসাবে নিজেদের ধরে রাখতে হলে বরিশালকে যেমন বাকি ২ ম্যাচ জিততেই হবে, তেমনই চেয়ে থাকতে হবে অন্য দলের হারের দিকে। তবে অঙ্কের হিসাব যাই হোক না কেন, শেষ দিকে আবারো জয়ের জন্য মাঠে নামবে বরিশাল।
এদিকে বরিশালের জন্য ম্যাচটি অনেক হিসাব-নিকাশের হলেও স্যামি-সাব্বিরদের জয়ের বিকল্প নেই। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা দলটিকে শেষ চারে জায়গা পোক্ত করতে হলে বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে। কারণ সমান পয়েন্ট নিয়ে রাজশাহীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রংপুর।
এমআর/এনএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের