মোস্তাফিজকে অভিনন্দন জানালেন মুশফিক-তামিমরা
গত দেড় বছর হলো, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা। এর মধ্যেই নিজের জাত চেনাতে সক্ষম হয়েছেন। স্লোয়ার-কাটারের মেশালে তার বোলিং খুবই ভয়ঙ্কর, যা বুঝে উঠতে ঘুম হারাম বিশ্বের তাবত ব্যাটসম্যানদের। তিনি আর কেউ নন, বাংলাদেশের গর্ব- মোস্তাফিজুর রহমান।
অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়েছেন মোস্তাফিজ। যার স্বীকৃতিও পেলেন ২১ বছরের তরুণ। ২০১৬ সাল আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
এবার অভিনন্দনের জোয়ারে ভাসছেন মোস্তাফিজ। জাতীয় দলে তার সতীর্থ মুশফিক-তামিম-তাসকিনরাও একে একে অভিনন্দন জানাচ্ছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম লিখেছেন, ‘আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়ায় মোস্তাফিজকে অভিনন্দন রইলো।’
তামিম ইকবাল লিখেছেন, ‘মোস্তাফিজুর রহমানকে অনেক অনেক অভিনন্দন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছে মোস্তাফিজ।’
মোস্তাফিজকে অভিনন্দন জানিয়ে তাসকিন আহমেদ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সুখবর- আইসিসির বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হয়েছে মোস্তাফিজ। সে-ই বাংলাদেশের প্রথম ক্রিকেটার, যে আইসিসির বর্ষসেরা (উদীয়মান) ক্রিকেটার নির্বাচিত হলো। অভিনন্দন মোস্তাফিজ!’
এনইউ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না’
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি