ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশ ঘোষণা
কয়েকদিন আগেই ইল্যাংন্ডের অ্যালিস্টার কুককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ। আইসিসির পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে বর্ষসেরা টেস্ট একাদশ নির্বাচন করেছে। আর এই একাদশে অধিনায়ক ঘোষণা করা হয় আইসিসির টেস্ট একাদশে জায়গা না পাওয়া ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলিকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত একাদশে সর্বোচ্চ তিনজন রয়েছে ইংল্যান্ডের ক্রিকেটার। এছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দু’জন করে খেলোয়াড় রাখা হয়েছে। অন্যদিকে শ্রীলংকা ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় আছে এই দলে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত বর্ষসেরা টেস্ট একাদশ-
আজহার আলী (পাকিস্তান), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
এমআর/জেআই
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের