সিপিএলে দল পেল না চার বাংলাদেশি
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের নিলামে নাম ছিল বাংলাদেশের চার তারকা তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। নিলামে কোন দল পায়নি বাংলাদেশের এই চার তারকা। তবে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে গত মৌসুমের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশে থেকে গেছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান।
গত বছর সিপিএল না খেললেও ২০১৫ সালে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। আগামী ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।
নিলামের ড্রাফটে থাকা ২৫৮জন খেলোয়াড়ের মধ্যে পাকিস্তানের ৪৬ জন, অস্ট্রেলিয়ার ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, দক্ষিণ আফ্রিকার ১৬, শ্রীলঙ্কার ১৯, ইংল্যান্ডের ৪ জন, আয়ারল্যান্ডের ৩, আফগানিস্তানের ৫, কানাডার ২, ওমানের ১, যুক্তরাষ্ট্রের ১ ও জিম্বাবুয়ের ৪ জন খেলোয়াড় ছিল।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের