পাকিস্তান জাতীয় দলে ফিরছেন সালমান বাট!
লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। ২০১০ সালের ওই কাণ্ডের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। আভাস পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান দলে ফিরছেন সালমান বাট!
২০১৫ সালের সেপ্টেম্বরেই সালমান বাটের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি। একই সময় নিষেধাজ্ঞা উঠে যায় মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফেরও। তবে আমিরকে ঘরোয়া লিগ খেলার অনুমতি দেয়া হয় আগেই। আমির তো এখন পাকিস্তান জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
গত জানুয়ারি থেকে আমির জাতীয় দলে খেললেও সালমান বাটকে এতদিন জাতীয় দলে খেলার ছাড়পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের নির্বাচকদের ওপর ছেড়ে দেয়া হতো সিদ্ধান্তের ভার।
পিটিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘সালমান বাটকে ছাড়পত্র দিচ্ছে পিসিবি। জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনা করছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে ফিরছেন বাট। তার নামটা বেশ জোরেশারেই শোনা যাচ্ছে।’
এনইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের