র্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগ বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের লঙ্কা অভিযান। এরপর আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এ সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলেই লঙ্কানদের টপকে র্যাংকিংয়ের ছয়ে যাবে বাংলাদেশ।
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৯৮ রেটিং নিয়ে ছয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর ৯১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান সাত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩। শ্রীলঙ্কার রেটিং এক কমে গিয়ে হবে ৯৭। আর ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে অর্থাৎ লঙ্কানদের হোয়াইটওয়াশ করলে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা নেমে যাবে সাতে।
তবে শ্রীলঙ্কা যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তাহলে শ্রীলঙ্কার রেটিং এক বেড়ে হবে ৯৯। তবে বাংলাদেশের রেটিং ৯১ থাকবে। আর টাইগাররা যদি হোয়াইটওয়াশ হয় তাহলে তিন রেটিং হারাবে। ফলে মাশরাফিদের রেটিং হবে ৮৮। এতে লাভ হবে পাকিস্তানের। ৮৯ রেটিং নিয়ে তারা চলে যাবে সাতে আর বাংলাদেশ নেমে আসবে আটে।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের