কক্সবাজারে প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু
সালমা-শারমিনদের মত ক্রিকেটার তৈরীর লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ আন্ত:বিদ্যালয়ে এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
প্রথমবারের মতো শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে কুইন ফাইটার্স, স্পাইডার গার্লস, সুপার ইলেভেনসহ একাধিক দল অংশগ্রহণ করেছে।গতকাল মঙ্গলবার বিকেল থেকে স্কুল মাঠে শুরু হওয়া টুর্নামেন্ট’র উদ্বোধন করেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুঁইয়া। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক (এমইউপি), সাবেক এম.ইউ.পি আবদু রশিদ, সাংবাদিক আজাদ মনছুর, যুবদল নেতা মোজাফফর আহাম্মদ সুমন, সদর যুবলীগ উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা, সদর যুবলীগ ক্রীড়া সম্পাদক ও ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক, ক্রীড়া সংগঠক ও জালালাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হাসান তারেক, মিডল কক্স ইউনাইটেড সভাপতি কাফি আনোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গিয়াস উদ্দিন।
টুর্নামেন্ট সম্পর্কে ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টুনামেন্ট পরিচালনা কমিটির সচিব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গ্রামে অনেক প্রতিভা সুযোগের অভাবে বিকশিত হয়না। আমাদের বিশ্বাস এ প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট আগামী প্রজন্মেও সালমা-শারমিন-শুকতারা তৈরীতে সহায়তা করবে। আমাদের এ যাত্রা কক্সবাজারে ক্রিকেট আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। এর আগে কিশোরী ফুটবলার তৈরীর লক্ষ্যে কক্সবাজারে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টও হয়েছিল।
এমআর/আরআই