আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যানেজার জালাল ইউনুস
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি শুরু হচ্ছে একদিন পরই। বুধবার রাতেই লন্ডনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করে মাশরাফিরা যাবেন আয়ারল্যান্ড। সেখানে তিন জাতি ক্রিকেট সিরিজ খেলবে টিম বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড হচ্ছে বাকি দুই প্রতিপক্ষ।
আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অভিভাবক হবেন কে? এই প্রশ্নটা আসলে জাগার কথাই ছিল না। কারণ স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন খালেদ মাহমুদ সুজন। বিসিবি থেকেই নিয়োগপ্রাপ্ত তিনি; কিন্তু বোর্ড থেকে আজ জানা গেল, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানও তিনি। জালাল ইউনুস নিজেই জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য। তিনি জানান, ‘ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ডে যাবেন না খালেদ মাহমুদ সুজন। এ কারণেই আমি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুজনই ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।’
খালেদ মাহমুদ সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যাওয়ার অপারগতা প্রকাশ করলেও ভেতরের কারণ কিন্তু ভিন্ন। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। লিগের মাত্র তিন রাউন্ড শেষ হয়েছে। কাল শুরু হবে চতুর্থ রাউন্ড। এখনই তাকে আবাহনী ছাড়তে চাইছে না। এ কারণেই খালেদ মাহমুদ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে আসতে লিগেরও একটা পর্যায় তৈরি হবে। তখন সুজন চলে গেলেও আবাহনীর হয়তো কোনো সমস্যা হবে না।
এআরবি/আইএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!