বিশ্বকাপ খেলা হচ্ছে না আগুয়েরোর!
বিশ্বকাপ শেষ হয়ে গেল সের্হিয়ো আগুয়েরোর। ম্যানচেস্টার সিটিতে খেলা আর্জেন্টিনার এ ফরোয়ার্ডের পেশি ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার সবচেয়ে বড় সংবাদপত্র ‘ক্লারিন’।
বিশ্বকাপের আগেই চোট ছিল আগুয়েরোর। নাইজেরিয়ার বিপক্ষে আবার ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত পুরো বিশ্বকাপটা খেলতে পারছেন না তিনি। সেদিন যে চোট পেয়ে পুরো ম্যাচ খেলতে পারেননি, সেটাই হয়েছে কাল। ডাক্তারি ভাষায় আগুয়েরোর পেশিতে ‘গ্রেড ১ টিয়ার’ ধরা পড়েছে, ডাক্তারদের ভাষ্য এই ধরনের চোটে এক মাসের আগে সুস্থ হয়ে মাঠে ফেরা কঠিন। তাই আর্জেন্টিনা যদি ফাইনালেও খেলে, তাহলেও বিশ্বকাপে আর খেলা হচ্ছে না সের্হিয়ো আগুয়েরোর।
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি