প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন সাব্বির-ইমরুল
আইপিএলের নিলামে ডাক পেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু তার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো দল। যে কারণে আইপিএলের নিলামে অবিক্রীত থেকে যান বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত এই ব্যাটসম্যান।
অপেক্ষার অবসান হলো। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন সাব্বির রহমান। তিনি খেলবেন আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসপাগিজা টি-টোয়েন্টি লিগে। সাব্বিরকে নিয়েছে কাবুল ইগলস। তাকে দলে টানতে দলটিকে খরচ করতে হয়েছে ৭ লাখ আফগানি। যা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ২৬ হাজার টাকা।
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পাচ্ছেন ইমরুল কায়েসও। বাংলাদেশি এই ওপেনারকে কিনেছে বুস্ট ডিফেন্ডার্স। তার মূল্য সাব্বিরের সমান, ৭ লাখ আফগানি। বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ২৬ হাজার টাকা।

আফগান লিগে খেলবেন তামিম ইকবাল। বাংলাদেশের ড্যাশিং এই ওপেনারকে নিয়েছে স্পিনগড় টাইগার্স। তামিমকে পেতে স্পিনগড়কে খরচ করতে হয়েছে সাব্বির-ইমরুলের তিনগুণ। অর্থাৎ ২১ লাখ আফগানির বিনিময়ে তামিমকে নিয়েছে স্পিনগড়। বাংলাদেশি মুদ্রায় খরচের পরিমাণটা ২৪ লাখ ৮০ হাজার টাকা।
প্রসঙ্গত, ছয় দল নিয়ে আয়োজন করা হবে আফগান লিগ। এই টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টটি শুরু হবে ১৮ জুলাই, ফাইনাল ২৮ জুলাই। যুদ্ধ কবলিত দেশটিতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবেন কিনা, সেটাই দেখার বিষয়।
এনইউ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!