বিশ্বকাপ শেষ সুয়ারেজের, ৯ ম্যাচ নিষিদ্ধ
বিশ্বকাপ ফুটবলে প্রতিপক্ষ দলের খেলোয়ারকে কামড় দেওয়ার অপরাধে উরুগুয়ের খেলোয়ার লুইস সুয়ারেজকে ৯ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
ফিফার পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রমে সুয়ারেজ চার মাস নিষিদ্ধ থাকবেন। তিনি নয়টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না। খবর বিবিসির।
গত মঙ্গলবার \\`ডি\\` গ্রুপের শেষ ম্যাচে ইতালির ডিফেন্ডার গিয়র্গিও কিয়েলিনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন উরুগুয়ের স্টাইকার সুয়ারেজ। এক পর্যায়ে গিয়র্গিওর কাঁধে কামড় বসিয়ে দেন তিনি।
এ ব্যাপারে রেফারি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। পরে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে, ফিফার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি