ভক্তদের কাছে মোস্তাফিজের চাওয়া
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াই শুরু আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কেনিংটন ওভালে উদ্বোধনী অনুষ্ঠিতব্য ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা ও স্টার স্পোর্টস ১।
ইংল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজের কাছে অনেক বেশি প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বোলিংয়ে তিনি শুভসূচনা এনে দিতে পারলে ইংলিশদের আবারও পরাজয়ের মালা পড়ানোর কাজটা সহজ হবে টাইগারদের। মোস্তাফিজও চাইবেন নিজের সেরাটা উজাড় করে দিতে। মোস্তাফিজ একাই তো স্বাগতিকদের ব্যাটিং লাইন-আপ ধুমড়ে-মুচড়ে দেয়ার ক্ষমতা রাখেন!

মোস্তাফিজের হাত ধরে আসুক বাংলাদেশের আরেকটি অবিস্মরণীয় জয়। এতো গেল ফিজের কাছে ভক্তদের চাওয়া। কাটার মাস্টারেরও তো চাওয়ার থাকতে পারে। হ্যাঁ, আছে। ইংলিশের বিপক্ষে টাইগার ভক্তদের সমর্থন চাইলেন ২১ বছর বয়সী এই বোলার।
এক টুইটবার্তায় মোস্তাফিজ লিখেছেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফিতে) নতুন লড়াই শুরু হচ্ছে আজ। খেলা উপভোগ করার জন্য প্রস্তুতি থাকুন। টাইগারদের সমর্থন জোগাতে আওয়াজ তুলুন।’
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের