মাশরাফিদের কণ্ঠে দৃঢ় প্রত্যয়: ‘আমরা করবো জয়’
বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা গলা ছেড়ে গানটি গেয়ে বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য তাকসিনের দেয়া এক ভিডিও ক্লিপ-এ দেখা যায় কার্ডিফের ড্রেসিং রুমে ক্রিকেট দলের ম্যানেজার রাবিদ ইমাম, মাশরাফি, সাকিবসহ সকল খেলোয়াড় গোল হয়ে দাঁড়িয়ে উচ্ছসিত কন্ঠে এ গানটি গাইছেন।
এ সময় মুশফিকুর রহীম সামনে এসে হাসিমুখে চিৎকার করে বলে উঠেন, থ্রি চিয়ার্স ফর মোসাদ্দেক। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর অল বোলারস। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর রিয়াদ ভাই অ্যান্ড সাকিব। হিপ হিপ হুররে। হিপ হিপ হুরবে।
৩৭ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপিং-এ দলের সকল খেলোয়াড়কে খুবই আত্মবিশ্বাসী ও আনন্দিত দেখা যায়। এ ভিডিও ক্লিপটি শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ড্রেসিং রুমের। ওইদিনের খেলায় সাকিব ও মাহমুদউল্লাহ দ্জুনেই সেঞ্চুরি করেন।
রোববার অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ইংল্যান্ড জয়ী হয়। বাংলাদেশ পৌঁছে যায় স্বপ্নের সেমিফাইনালে। বাংলাদেশের সামনে এখন হাতছানি দিচ্ছে ফাইনাল।
এমইউ/আইএইচএস/
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের