ফাইনালে চিলিচকে পেলেন ফেদেরার
উইম্বলডন ওপেনে রজার ফেদেরার শো চলছেই। শুক্রবার সেমিফাইনালের লড়াইয়ে টমাস বার্ডিচকে সরাসরি সেটে (৭-৬,৭-৬, ৬-৪) হারিয়ে টুর্নামেন্টের ফাইনালের টিকিট পকেটে পুরলেন এই সুইস তারকা।
ফাইনালে মারিন চিলিচকে পেলেন ফেদেরার। সেমিফাইনালে ক্রোয়েশিয়ান এই তারকা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে। ব্যবধানটা ৬-৭, ৬-৪, ৭-৬, ৭-৫ সেটের। আগামীকাল (রোববার) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন ফেদেরার-চিলিচ।
এ নিয়ে ২৯বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠার কীর্তি গড়লেন ফেদেরার। আর উইম্বলডন পুরুষ সিঙ্গলসের ফাইনালে উঠলেন ১১বার। অপরদিকে চেক প্রজাতন্ত্রের চিলিচ উইম্বলডনের ফাইনালে উঠেছেন দ্বিতীয়বারের মতো।
এনইউ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের