বিশ্ববিদ্যালয় বাস্কেটবলে জাহাঙ্গীরনগর চ্যাম্পিয়ন
আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শনিবার ধানমন্ডি জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৬৪-৪৯ পয়েন্টে শহীদ এ এইচ এম কামরুজ্জামান সরকারী ডিগ্রী কলেজকে পরাজিত করে। প্রথমার্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৬-২০ পয়েন্টে এগিয়েছিল। বিজীয় দলের তারেক সর্বোচ্চ ২৬ পয়েন্ট স্কোর করেন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব:), যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ, কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব রঞ্জিত দাস।
আরআই/আইএইচএস/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের