আমিরের মুকুটে আরেকটি পালক
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ আমির। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। ফাইনালের সেই আগুনে বোলিংয়ের জন্য ক্রিকেট দুনিয়ায় প্রশংসায় ভাসেন আমির।
চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাবাহিকতা ধরে রেখেছেন আমির। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে দুর্দান্ত বোলিং করেছেন। তার বোলিং ফিগার ২-১৮, ২-২৫, ৫-১৮ ও ৫-৫৪। সত্যিই অসাধারণ!
দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন আমির। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানি এই পেসার। ইংল্যান্ডের ঘরোয়া লিগে তিনি খেলছেন এসেক্সের হয়ে।
ভক্তদের সমর্থন পেয়ে রোমাঞ্চিত আমির। টুইটার পেজে আমির লিখেছেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ! সপ্তাহ ও মাসের খেলোয়াড় নির্বাচিত হলাম। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ভালো খেলতে ভক্তদের সাপোর্ট দরকার।’
এনইউ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের