কাতারকে হারিয়ে কিশোর ফুটবলারদের চমক
দোহায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কাতারকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের কিশোররা। রোববার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২-০ শূন্য গোলে হারায় তারা। দোহারের গ্রান্ড হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ। ৭১ মিনিটে দিপক ও ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম গোল করেন। স্মরণীয় এই জয়ে ই-গ্রুপে রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠার সম্ভাবনা তৈরি করে রাখলো বাংলাদেশ।
কাতারকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে থাকতেই শেষ ম্যাচে নিজেদের সবটুকু উজার করে খেলেছে কিশোররা। সব খেলোয়াড়ের লক্ষ্যই ছিল ম্যাচটি জেতা। শেষ পর্যন্ত দাপটের সঙ্গেই খেলে ম্যাচটি জিতেছে বাংলাদেশের কিশোররা।
দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইয়েমেন। আর ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ।
আরআই/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ বল রেখে মাঠেই ভয়াবহ সংঘর্ষ, ২৩জনকে লাল কার্ড দেখালেন রেফারি
- ২ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ৩ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৪ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৫ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব