৩৪ ওভার খেলে ৩১ রানে অলআউট!
৩৪ ওভার ব্যাটিং করে সব ক’টি উইকেট হারিয়ে দলের রান মাত্র ৩১। এর মধ্যে মাত্র ১৭ রান এসেছে ব্যাটসম্যানদের ব্যাট থেকে। বাকী ১৪ রানই অতিরিক্ত। শুনতে অবাক লাগলেও, এমনটাই ঘটেছে বাংলাদেশের নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে ।
বিকেএসপির চার নম্বর মাঠে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে এমন লজ্জায় ডুবেছে ইন্দিরা রোড ক্রিকেট ক্লাব। ম্যাচটি ১০ উইকেটে জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে ইন্দিরা রোড। শুরুতেই রিতু মনি ও ভারতীয় রিক্রুট রেনি যাদবের তোপের মুখে পড়ে দলটি।
দলের ওপেনার হালিমাতুল সাদিয়া আরো এক বিস্ময় সৃষ্টি করেন। পুরো ৭৪ মিনিট মাঠে ছিলেন এই ওপেনার। বল খেলেছেন ৬৭টি আর রান করেছেন মাত্র ৩! ইন্দিরা রোডের হয়ে সর্বোচ্চ ৭ রান করেন রিতা সাহা। খেলাঘরের রেনু ৪টি উইকেট নেন ৬ রান খরচায়। আর ৮ রানের বিনিময়ে ৪টি পান রিতু।
৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ ওভার ৩ বলেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় খেলাঘর। রুবাইয়া হায়দার ১৩ ও একা মল্লিক ৭ রানে অপরাজিত থাকেন।
এমএএন/আইএইচএস/এআরএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ বল রেখে মাঠেই ভয়াবহ সংঘর্ষ, ২৩জনকে লাল কার্ড দেখালেন রেফারি
- ২ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ৩ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৪ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৫ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব