রুবেল নয়, একাদশে সাব্বিরই
বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। সবার নজর ছিল কে থাকছে একদশে আর কে থাকছে না। কিন্তু টসের পর একাদশ নিয়ে তৈরি হয় ধুম্রজাল। সবশেষ জানা যায়, একাদশে জায়গা হয়নি রুবেল হোসেনের, তবে দলে রয়েছেন সাব্বির রহমান।
টিভি চ্যানেলগুলো যে খেলা দেখাচ্ছিল তাতে দেখানো হয় একাদশে চার পেসার। অন্যদিকে দলীয় ম্যানেজার নান্নু ও অধিনায়ক মুশফিকুর রহিমের স্বাক্ষর করা খেলোয়ার তালিকায় দেখা গেছে রুবেল নেই, আছেন সাব্বির রহমান। এমন কারণেই বিভ্রান্ত হয়ে পরে দেশের মিডিয়াগুলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, সুস্থ্য আছেন সৌম্য সরকার। একই কথা বলেছিলেন মুশফিকুর রহিমও। এরপরও টস শেষে বাংলাদেশের একদশে নেই সৌম্য সরকার। অথচ দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে সবচেয়ে বেশি দরকার ছিল হয়তো সৌম্যকে কিংবা ফিরতে পারতেন নিজ মহিমায়। যেটায় ফিরতে ব্যস্ত ছিলেন এই বাঁহাতি ওপেনার।

আর গুঞ্জনকে সত্যে পরিণত করে উইকেট রক্ষকের গ্লাভস পরেছেন লিটন কুমার দাস। নিজের উইকেট রক্ষকের গ্লাভস জোড়া এই টেস্টের জন্য তুলে রেখেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, এইডেন মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক, আন্দেলো ফেহলুকাও, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ডুয়ান অলিভার।
এমএএন/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!