প্রিমিয়ার কাবাডিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী
প্রথমবারের মতো প্রিমিয়ার কাবাডি লিগ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার পল্টন ময়দানস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নৌ-বাহিনী ৩২-১৯ পয়েন্টে হারিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রথমার্ধে বাংলাদেশ নৌবাহিনী ১৫-৭ পয়েন্টে এগিয়ে ছিল।
চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ৫০ হাজার টাকা, রানারর্সআপ বাংলাদেশ সেনাবাহিনী ৩০ হাজার টাকা এবং তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ ১৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছে। নাম ‘লিগ’ হলেও খেলা হয়েছে টুর্নামেন্টের আদলে। ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় এবারের লিগে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার মটর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান এবং ভাসাভী ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ইয়াসির আহমেদ খান।
আরআই/আইএইচএস/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি