সৈকতে প্রথমবারের মতো পক্ষকালব্যাপী সার্ফিং প্রশিক্ষণ
ফাইল ছবি
প্রথমবারের মতো কক্সবাজার সৈকতে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী সার্ফিং প্রশিক্ষণ। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আর্থিক সহযোগিতায় আগামী ৯ আগস্ট থেকে এ প্রশিক্ষণ শুরু হবে। সার্ফিং প্রশিক্ষণ পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শাহ হাবিবুর রহমান হাকিম প্রেরিত এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের ২৮ জুলাই বিকেল পাঁচটার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সংস্থার যুগ্ম সম্পাদক ও সার্ফিং পরিচালনা কমিটির সচিব হারুন অর রশিদের কাছে নাম অন্তর্ভূক্ত করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারিকে বাধ্যতামূলক সাঁতার জানতে হবে। এছাড়াও প্রশিক্ষণার্থীর বয়স হতে হবে ১৩ থেকে ৩০ বছর ও শারীরিক সক্ষমতা সম্পন্ন।
আরো জানানো হয়, নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত এ প্রশিক্ষণে আগ্রহী জেলার বাইরের প্রশিক্ষণার্থীগণের নিজস্ব সার্ফিং সরঞ্জাম থাকতে হবে।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সামনে যত চ্যালেঞ্জ
- ২ বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে জিম্বাবুয়ে সুপার এইটে, অস্ট্রেলিয়ার বিদায়
- ৩ নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন
- ৪ ‘একটু তো খারাপ লাগছেই’ বললেন বিসিএলেও উপেক্ষিত মাহফুজুর রাব্বি
- ৫ ম্যারাডোনার যে রেকর্ড ভাঙতে পারবেন না মেসি-নেইমার-রোনালদো