চার দিয়ে শুরু করেও ব্যর্থ সাকিব
শুরুটা করেছিলেন প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে। ইস সোধির তৃতীয় ওভারের শেষ বলে ব্যাটের আলতো ছোঁয়ায় ফাইন লেগ দিয়ে চার মেরে দেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তবে এমন শুরুর পরও ব্যাট হাতে ব্যর্থই হয়েছেন সাকিব।
জোফরা আর্চারের দুর্দান্ত একটি ইয়র্কার ঠেকাতে গিয়েও পারেননি সাকিব। বেল পড়ে গেছে। তাতেই ৬ বলে ১ বাউন্ডারিতে শেষ টাইগার অলরাউন্ডারের ৬ রানের ছোট্ট ইনিংসটা।
১৫তম ওভারে ১১৬ রানে ৩ উইকেট হারিয়েছে সানরাইজার্স হায়দরাবদ। সাকিব এমন সময় উইকেটে আসেন। তার ওপর দায়িত্ব ছিল রানের গতি বাড়ানোর। বাংলাদেশি অলরাউন্ডার সেই দায়িত্বটা পালন করতে পারলেন না।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ সানরাইজার্স হায়দরাদের জন্য। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসবে সাকিবদের দল।
এমএমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের