আবাহনী ও মেরিনার্সের সহজ জয়
প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে সহজ জয় পেয়েছে আবাহনী ও মেরিনার ইয়াংস ক্লাব। শনিবার মওলানা ভাসানীতে আবাহনী ৭-২ গোলে অ্যাজাক্সকে এবং মেরিনার্স ৬-১ গোলে সোনালী ব্যাংককে পরাজিত করেছে।
দিনের প্রথম খেলায় আবাহনীর দুটি করে গোল করেছে তাজউদ্দিন, রোমান সরকার ও আশরাফুল। অন্য গোলটি করেছে মোহাম্মদ মহসিন। অ্যাজাক্সের গোল করেছেন হারমানদ্বীপ সিং ও রাহাত সারোয়ার। এ জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট হলো আবাহনীর।
দ্বিতীয় ম্যাচে মেরিনার্সের সহজ জয়ে হ্যাটট্রিক করেছেন হাসান যুবায়ের নিলয়। এ ছাড়া একটি করে গোল করেছেন মোহাম্মদ জুলহাইরি, ফরহাদ আহমেদ সিতুল ও আশরাফ সাইদ। সোনালী ব্যাংকের গোল করেছেন দ্বীন ইসলাম ইমন। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট মেরিনার্সের। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে মোহামেডান।
প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভ পর্বে রোববার কোনো খেলা নেই। সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান-আবাহনী। অন্য ম্যাচে মেরিনার্স খেলবে অ্যাজাক্সের বিরুদ্ধে।
আরআই/আইএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের