অভিষেক টেস্টে ফলো-অনে আফগানিস্তান
টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ ভাল নামডাক রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। ওয়ানডে ক্রিকেটেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। কিন্তু অভিজাত টেস্ট ক্রিকেটে এসে আর পারল না আফগানরা। ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচেই ফলো-অনে পড়েছে রশিদ-নাবীদের আফগানিস্তান।
ব্যাঙ্গালুরুতে টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ভারত নিজেদের ইনিংসে অলআউট হয়েছিল ৪৭৪ রানে। ফলে ৩৬৫ রানে পিছিয়ে পুনরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে অভিষিক্ত আফগানিস্তান।
নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। দলের ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও ইনিংস বড় করতে পারেনি কেউই। দলের পক্ষে সর্ব্বোচ্চ ২৪ রান করেন মোহাম্মদ নাবী। এছাড়া মুজিব উর রহমান ১৫ এবং মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকে আসে ১৪ রান।
ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন নেন ৪টি উইকেট। এছাড়া রবিন্দ্র জাদেজা এবং ইশান্ত শর্মা নেন ২টি করে উইকেট।
এসএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের