‘আমি জানতাম ঈশ্বর আমাদের সঙ্গে আছে’
হাফ ছেড়ে বাঁচা বুঝি একেই বলে। গোল পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করেও গ্রুপের প্রথম দুই ম্যাচে অধরা গোল যেন তার কাছে ধরা দিচ্ছিল না। সেই মেসি বিশ্বকাপে গোলখরা কাটালেন এবং আর্জেন্টিনাকে তুললেন দ্বিতীয় রাউন্ডে।
মেসি প্রথম গোলটি করলেও জয় সূচক গোলটি করেন মার্কস রোহো। ম্যাচ শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মেসি ঈশ্বরকে ধন্যবাদ জানান।
মেসি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে দ্বিতীয় রাউন্ডে উঠবো। আমি জানতাম ঈশ্বর আমাদের সঙ্গে আছে এবং সে আমাদের ছেড়ে যেতে চায় না কখনোই’
এ সময় সকল আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, ‘আমি ধন্যবাদ জানাই সেই সব মানুষকে যারা আমাদের সঙ্গে ছিলে তাদের সবকিছু উৎসর্গ করে। যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর্জেন্টিনার জার্সি সবকিছু উর্ধ্বে।’
আরআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের