স্বীকৃতি পেলেন রুবেল
রুবেল হোসেন, আমাদের ক্রিকেটার। যার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি রয়েছে। তবে আসল রুবেলকে খুঁজে পেতে সম্প্রতি জটিলতার অবসান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে ‘স্বীকৃতি’ দিয়েছে আসল রুবেলকে। অর্থাৎ তার আসল পেইজকে ভেরিফাইড করেছে ফেসবুক। ফলে এখন থেকে আর রুবেলকে খুঁজে পেতে বিড়ম্বনায় পড়তে হবে না ভক্তদের।
এ ব্যাপারে রুবেল লিখেছেন, ‘আমার এই একটা পেইজ ছাড়া আর কোন পেইজ নাই। প্রিয় বন্ধুরা আপনারা আমার নামে বাকি যে সকল পেইজ আছে রিপোর্ট করবেন আর আমার জন্যে দোয়া করবেন।’
ফেসবুক কর্তৃপক্ষ তার ফেসবুক পেইজ স্বীকৃতি দেয়ায় ভক্তদের ধন্যবাদ জানাতেও ভুলেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই অন্যতম ক্রিকেটার। লিখেছেন, ‘সকল কে আমার সাথে থাকার জন্যে ধন্যবাদ’।
আরএস/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘নিজেদের সুরক্ষার দায়িত্ব নারীরও আছে, পুরুষের ওপর সব চাপালে হবে না’
- ২ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ৩ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৪ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৫ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি