পয়েন্ট হারালো ম্যানসিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তলানির দল অ্যাস্টন ভিলার বিপক্ষে হোঁচট খেয়ে পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ভিলা পার্কে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সিটিজেনরা।
বার্মিংহামের ভিলা পার্কে স্বাগতিক অ্যাস্টন ভিলার বিপক্ষে পরিসংখ্যান ও শক্তিমত্তায় এগিয়ে থেকেই মাঠে নামে ম্যানচেস্টার সিটি।
কিন্তু, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা, দুদিক থেকেই ভিলার চেয়ে এগিয়ে থাকলেও, স্বাগতিকদের রক্ষণভাগের সামনে এদিন শুরু থেকেই হতাশ হতে হয় সিটির স্ট্রাইকারদের। বার বার সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেননি স্টারলিং, ডি ব্রুইনিরা।
ফলস্বরূপ, দু`দলের আক্রমণ পাল্টা আক্রমণ ও রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য। আর তাতেই পয়েন্ট ভাগাভাগির হতাশা নিয়ে মাঠ ছাড়ে পেল্লেগ্রিনির দল।
এমআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ হঠাৎ বিসিবি সভাপতি হিসেবে নতুন নাম, শুধুই গুঞ্জন না বাস্তবতাও আছে?
- ২ মেসি-রোনালদো এবার ক্ষুদ্র রূপে: লেগো ব্লকে ফুটবল তারকারা
- ৩ মোস্তাফিজ ইস্যুতে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
- ৪ ইতিহাস গড়তে প্রস্তুত নতুন চার দেশ, জেনে নিন কারা তারা!
- ৫ আইপিএল খেলতে বাধা দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা লঙ্কান পেসারের