দাবায় মিনহাজ শীর্ষে
প্রতীকী ছবি
চার গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে ষষ্ঠ রাউন্ডে জাতীয় দাবায় এককভাবে শীর্ষে উঠেছে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন মিনহাজ।
জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল রাকিব, নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব-এই চার গ্র্যান্ডমাস্টার সাড়ে চার পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে ষষ্ঠ রাউন্ডে কেবল জিতেছেন রাকিব। ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে হারান তিনি।
জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।
জেডএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ গুরুত্বপূর্ণ ম্যাচেই এমবাপেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ!
- ২ আইন ও ফিটনেস- দুই পরীক্ষায় পাস করলেই জাতীয় দলে ফিরতে পারবেন সাকিব
- ৩ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ, চূড়ান্ত হলো সূচি ও ভেন্যু
- ৪ নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই
- ৫ সোরলথের হ্যাটট্রিক, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ