জার্মান ফ্যান ক্লাবের সার্টিফিকেট পেলেন কৃষক আমজাদ
বিশ্বকাপ ফুটবলে জার্মানীর সমর্থক কৃষক আমজাদ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন জার্মান চার্জ দি অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ভন ভাইয়ের। শনিবার দুপুরে জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মাগুরা স্টেডিয়ামে আমজাদ হোসেনের তৈরি করা সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ পতাকা দেখেন।
এ সময় স্টেডিয়ামে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেক, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের সেক্টর স্পেশালিষ্ট মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও কৃষক আমজাদ হোসেন। এ সময় রাষ্ট্রদূত জার্মান সরকারের পক্ষ থেকে আমজাদ হোসেনকে জার্মান ফুটবল একাডেমীর ফ্যান ক্লাবের আজীবন সদস্য কার্ড, একটি ফুটবল, জার্মান জাতীয় দলের একটি জার্সি এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন।
সর্বশেষ - খেলাধুলা
- ১ সিমন্সের চোখে ‘ট্রাম্প কার্ড’, নাহিদ রানার প্রশংসায় নিউজিল্যান্ড কোচও
- ২ নিউজিল্যান্ডের এই দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স
- ৩ ‘এখন আর কিছুতেই অবাক হই না’, বারবার বিসিবি সভাপতি বদল প্রসঙ্গে সিমন্স
- ৪ ‘এটি চুরি হওয়া ম্যাচ’ মন্তব্যে নিষেধাজ্ঞার মুখে বার্সার ব্রাজিল তারকা
- ৫ ‘মোটা’ বলায় ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার