বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফর সূচি প্রকাশ
দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ আগস্ট ক্যারিবিয় দ্বীপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে মুশফিকরা। এক মাসের বেশি সময় ওয়েস্ট ইন্ডিজে থাকবেন তারা।
সূচি অনুযায়ী- আগামী ২০, ২২, ও ২৫ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে দু’দল।একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে ২৭ আগস্ট। সর্বশেষ ৫-৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ও ১৩-১৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় টেস্ট।
এই সিরিজ উপলক্ষে প্রায় দেড় মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নবীন ও অভিজ্ঞ সকল ক্রিকেটার। কোচের সঙ্গে খারাপ ব্যবহার ও বিসিবি’র নিয়ম অমান্য করায় দেশে ছয় মাস ও দেশের বাইরে ১৮ মাস সকল প্রকার ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০তে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজরা। ওয়ানডেতেও ৩-০তে সিরিজ নিজেদের করে নেয় তারা। ২০১১ সালে বাংলাদেশে ১-০তে সিরিজ জিতে ক্যারিবিয়রা। ২০১২ সালে ২-০তে সিরিজ হারে টাইগাররা।
সর্বশেষ - খেলাধুলা
- ১ এই সিরিজেও কি পানি টানতে হবে সৌম্যকে?
- ২ রাফিনহার অভিযোগ- ‘বার্সেলোনার কাছ থেকে ম্যাচটা ছিনতাই করা হয়েছে’
- ৩ সিমন্সের চোখে ‘ট্রাম্প কার্ড’, নাহিদ রানার প্রশংসায় নিউজিল্যান্ড কোচও
- ৪ নিউজিল্যান্ডের এই দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স
- ৫ ‘এখন আর কিছুতেই অবাক হই না’, বারবার বিসিবি সভাপতি বদল প্রসঙ্গে সিমন্স