অনুশীলনে ফিরেছেন মুশফিক
ফাইল ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এশিয়া এবং বিশ্বকাপের আগে দেশসেরা এ ব্যাটসম্যানের ইনজুরিতে অনেকেই আঁতকে উঠেছিলেন। কিন্তু সব শঙ্কা কাটিয়ে আবারো অনুশীলনে নেমেছেন এ তারকা।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরদিন ১৮ জানুয়ারি স্ক্যান করাতে ঢাকা ফিরেছিলেন মুশফিক। তবে রিপোর্টে কোন খাপার কিছু না পাওয়ায় আবার দলের সঙ্গে যোগ দেন তিনি।
রোববার সকালেই ঢাকা থেকে খুলনা পৌঁছান মিস্টার ডিপেন্ডেবল। যদিও এখনও শতভাগ ফিট নন তিনি। তারপরও অনুশীলনে যোগ দেন মুশফিক। তিনি মূলত এদিন ফিটনেস ট্রেনিং করেন।
দলের ফিজিও আশা করছেন এশিয়া কাপ টি-টোয়েন্টির আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন মুশফিক।
আরটি/এএইচ/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!