অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সানিয়া-হিঙ্গিস
তৃতীয় রাউন্ডে সেভেতলানা কুজনেতসোভা ও রবার্টা ভিঞ্চিকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি।
তৃতীয় রাউন্ডে ইন্দো-সুইস জুটি ৬-১, ৬-৩ গেমের সরাসরি সেটে রাশিয়ান-ইতালিয়ান জুটিকে পরাজিত করেছেন।
এক ঘণ্টা ২০ মিনিটের এই লড়াইয়ে বিশ্বের শীর্ষ র্যাঙ্কধারী সানিয়া-হিঙ্গিসের বিপক্ষে মূলত কোনো প্রতিরোধই গড়তে পারেননি কুজনেতসোভা ও ভিঞ্চি।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালের পথে এখন সানিয়া-হিঙ্গিসের সামনে প্রতিপক্ষ জার্মান-মার্কিন জুটি আনা-লিনা গ্রোয়েনেফেল্ড ও কোকো ভানডেওয়েঘে জুটি।
বিএ
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!