যুব হকির আঞ্চলিক খেলা শেষ, ফ্র্যাঞ্চাইজি লিগের পর চূড়ান্ত পর্ব
জয়পুরহাট ভেন্যুতে রাজশাহীর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠার মধ্যে দিয়ে শেষ হলো আল আরাফা ইসলামী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতা। এই ভেন্যুর শেষ ম্যাচে 'ক' গ্রুপে রাজশাহী ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক জয়পুরহাটকে। 'খ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছিল নাটোর।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ৫৭টি দল নিয়ে ৯টি ভেন্যুতে এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শেষ হলো। ৯ ভেন্যুর দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। ২৮ অক্টোবর ঢাকা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই লিগের পরই শুরু হবে জাতীয় যুব হকির চূড়ান্ত পর্ব।
আঞ্চলিক পর্ব থেকে যে ১৮ দল উঠেছে চূড়ান্ত পর্বে সেই দলগুলো হচ্ছে-বিকেএসপি, ঢাকা জেলা, ময়মনসিংহ জেলা, নেত্রকোনা জেলা, যশোর জেলা, পটুয়াখালী জেলা, ফরিদপুর জেলা, মানিকগঞ্জ জেলা, খুলনা জেলা, চুয়াডাঙ্গা জেলা, কুমিল্লা জেলা, সিলেট জেলা, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা, দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা ও নাটোর জেলা।
আরআই/এমএমআর/জেআইএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ মুনসের পর লিস্কের শেষের ঝড়ে ইতালিকে ২০৮ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড
- ২ ডাক মারার রেকর্ডে রুয়ান্ডার ব্যাটারকে পেছনে ফেললেন শানাকা
- ৩ শিরোপার লড়াইয়ে লিটনের ‘ধূমকেতু’ বনাম শান্তর ‘দুর্বার’
- ৪ টস জিতে ফিল্ডিংয়ে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি
- ৫ দিয়াজের হ্যাটট্রিকে হফেনহাইমের জালে ৫ গোল দিলো বায়ার্ন