১২ বছর নিষিদ্ধ ফিফার সাধারণ সম্পাদক
দুর্নীতির দায়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সাবেক সাধারণ সম্পাদক জেরোমে ভালকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর এ সময়ে ফুটবল সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না সাবেক এই কর্মকর্তা।
এর আগে বিশ্বকাপ ফুটবলে টিকিট দুর্নীতির অভিযোগে ফিফা মহাসচিব জেরোম ভালকে’কে সময়িক বরখাস্ত করা হয়। চলতি বছরের জানুয়ারিতে নয় বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছিল। আর মাস না গড়াতেই বিবৃতি দিয়ে ১২ বছরের জন্য তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিলো ফিফা।
উল্লেখ্য, ভালকে ২০০৭ সাল থেকে তিনি ফিফার মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন।
এমআর/এবিএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ উদ্বোধনী ম্যাচেই ২০০’র বেশি রান করলো সানরাইজার্স
- ২ ফিফা বিশ্বকাপের বাকি ৬টি জায়গা, লড়াই ১২ দলের
- ৩ ট্রফি প্যারেড করবে সেনেগাল, জার্সিতে যুক্ত করবে দ্বিতীয় তারকা
- ৪ মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে শাস্তির মুখে পাকিস্তানি পেসার নাশিম শাহ
- ৫ মাসিক ভাতার প্রথম তালিকায় ১২৯ ক্রীড়াবিদ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী