এশিয়া কাপে বিজয়ী দল পাবেন ৪৮ লক্ষ টাকা
আসন্ন এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৪৮ লক্ষ টাকা (৬০ হাজার ইউএস ডলার) । আর রানারআপ দল পাবে ২৪ লক্ষ টাকা (৩০ হাজার ইউএস ডলার)। বুধবার এশিয়া কাপের জন্য প্রাইজমানির বিষয়টি নিশ্চিত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকা (সাড়ে ১২ হাজার ডলার)। আর ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী পাবেন ছয় লক্ষ টাকা (সাড়ে সাত হাজার ডলার)।
গ্রুপ পর্বের প্রতি ম্যাচের বিজয়ী দল পাবেন আট লক্ষ টাকা (দশ হাজার ডলার)। আর গ্রুপ পর্বের প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী পাবেন চার লক্ষ টাকা (পাঁচ হাজার ডলার)।
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে এশিয়া কাপের ১১তম আসরের। প্রথমবারের মত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। তবে মূল পর্বের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হবে সহযোগী চার দেশ নিয়ে বাছাই পর্ব।
মূল পর্বে ওঠার লড়াইয়ে সহযোগী চার দেশ হচ্ছে আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। শীর্ষে থাকা দল অংশ নিবে এশিয়ার চার শক্তিধর ক্রিকেট দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে।
আরটি/এএইচ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ উদ্বোধনী ম্যাচেই ২০০’র বেশি রান করলো সানরাইজার্স
- ২ ফিফা বিশ্বকাপের বাকি ৬টি জায়গা, লড়াই ১২ দলের
- ৩ ট্রফি প্যারেড করবে সেনেগাল, জার্সিতে যুক্ত করবে দ্বিতীয় তারকা
- ৪ মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে শাস্তির মুখে পাকিস্তানি পেসার নাশিম শাহ
- ৫ মাসিক ভাতার প্রথম তালিকায় ১২৯ ক্রীড়াবিদ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী