৭৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশের মেয়েরা
লেগ স্পিনার রোমানা আহমেদের ঘূর্ণিতে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে বড় সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ৭৪ রানেই আটকে দিয়েছে জাহানারাবাহিনী। ফলে ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
শনিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। শুরু থেকে বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়ার ফলে ৭৪ রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন লরা ডেলানি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন ইসবেল জয়েস। এছাড়া কিম গার্থ করেন ১১ রান। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেনি।
বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ১২ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার।
আরটি/আইএইচএস/আরআইপি
সর্বশেষ - খেলাধুলা
- ১ মুনসের পর লিস্কের শেষের ঝড়ে ইতালিকে ২০৮ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড
- ২ ডাক মারার রেকর্ডে রুয়ান্ডার ব্যাটারকে পেছনে ফেললেন শানাকা
- ৩ শিরোপার লড়াইয়ে লিটনের ‘ধূমকেতু’ বনাম শান্তর ‘দুর্বার’
- ৪ টস জিতে ফিল্ডিংয়ে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি
- ৫ দিয়াজের হ্যাটট্রিকে হফেনহাইমের জালে ৫ গোল দিলো বায়ার্ন