রমিজকে ভুল প্রমাণ করেছেন আমির
পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই গত বছর জানুয়ারিতে ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আমির। আর গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ কাটানোর পর আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আর কোন বাধা থাকেনি। গত জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। এর মাঝেই আমির প্রমাণ করে চলেছেন কেন তাকে ভবিষ্যতের ওয়াসিম আকরাম বলা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রতিপক্ষকে ভড়কে দিতে পটু আমির। এশিয়া কাপেও তার ব্যত্যয় হয়নি। অথচ ক্রিকেটে ফেরা নিয়েই তার নিজের দেশ পাকিস্তানে হয়েছিল নানা সমালোচনা। যাদের মধ্যে ছিলেন রমিজ রাজাও।
এবার সেই রমিজ রাজাও হার মানলেন মোহাম্মদ আমিরের কাছে। ‘আমির আমাকে ভুল প্রমাণ করেছে। আমি কখনো ভাবিনি আমির এরকম অসাধারণভাবে ফিরে আসতে পারবে। আমি খুব আশ্চর্য হয়েছি এবং বিশ্বাস করি তার উপর যে চাপ ছিল সেটা কাঁধে বহন করেই সে মাঠে প্রমাণ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে একজন ব্যাটসম্যান বল করা এক পিচ কেক খাওয়ার মত সহজ কাজ না। গত পাঁচ বছরে ক্রিকেট অনেক পরিবর্তণ হয়েছে কিন্তু আমির সব সময়েই একজন স্মার্ট বোলার এবং সে মাঠের পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে।’
আমিরের প্রশংসা করলেও নিজের জায়গা থেকে সরছেন না রমিজ রাজা। ‘আমার অবস্থান এখনো আগের মতই। আমি এই রকম পদ্ধতিকে কখনোই সমর্থন করিনা। এটা ক্রিকেটের জন্য ভালো না। আমি এগুলো বলছি কারণ আমি পাকিস্তান ক্রিকেটের কালো অধ্যায়টা দেখেছি। সেই রকমটা আর দেখতে চাই না। আমির ফিরে এসেছে। এখন তার বর্তমান পারফর্মেন্স নিয়েই আমাদের আলোচনা করা উচিত।’
আরআর/আএইচএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ মুনসের পর লিস্কের শেষের ঝড়ে ইতালিকে ২০৮ রানের লক্ষ্য দিলো স্কটল্যান্ড
- ২ ডাক মারার রেকর্ডে রুয়ান্ডার ব্যাটারকে পেছনে ফেললেন শানাকা
- ৩ শিরোপার লড়াইয়ে লিটনের ‘ধূমকেতু’ বনাম শান্তর ‘দুর্বার’
- ৪ টস জিতে ফিল্ডিংয়ে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি
- ৫ দিয়াজের হ্যাটট্রিকে হফেনহাইমের জালে ৫ গোল দিলো বায়ার্ন