প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদের কাছে ভারতের হার
আর অল্প কয়েকদিন পরেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আসর। মূল পর্ব শুরু হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ রানে হেরেছে মাহেন্দ্রা সিং ধোনির ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৬ রানের পাহাড় গড়ে তোলে। কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ১৯৩ রান তুলতে সক্ষম হয়।
প্রোটিয়াদের হয়ে ডি কক ৩৩ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৫৬ রান করেন এবং জেপি ডুমিনি ৪৪ বলে ৬৭ রান করে দলকে বড় পুঁজি এনে দেন। তার ইনিংসে ৬টি চার ও তিনটি ছয়ের মার ছিল। এছাড়া ডেভিড মিলার ১৮, রিলে রুশো ১১ আর ক্রিস মরিস করেন ১৪ রান।
ভারতের হয়ে তিনটি উইকেট নেন হারদিক পান্ডে। দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি।
১৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ১০ রান করে বিদায় নেন। শিখর ধাওয়ান ৫৩ বলে ১০টি চারের সাহায্যে করেন ৭৩ রান। বিরাট কোহলির ব্যাট থেকে আসে এক রান। রাহানে ফেরেন ১১ রান করে। ২৬ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ৪১ রান করেন সুরেশ রায়না।
শেষ দিকে ধোনি ১৬ বলে ৩১ রান এবং যুবরাজ সিং ৮ বলে ১৬ রান করে জয়ের চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। ১৯৩ রানেই থেমে যায় ভারতের ইনিংস।
প্রোটিয়াদের হয়ে ডেল স্টেইন, ইমরান তাহির ও কাইল অ্যাবোট নেন একটি করে উইকেট।
বিএ
সর্বশেষ - খেলাধুলা
- ১ রেকর্ড ২৪৫ কোটি রুপিতে বিক্রি মুলতান সুলতান্স, নামও পরিবর্তন হতে পারে
- ২ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার এখন পাকিস্তান প্রধানমন্ত্রীর হাতে
- ৩ শেষের পথে নারী ফুটবল লিগ, এখন হলো ট্রফি উন্মোচন
- ৪ এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার
- ৫ লাহোরে ৫ ঘণ্টার বৈঠকে বিসিবি-পিসিবির সঙ্গে কী কী আলাপ করেছে আইসিসি!