টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি বিরাট কোহলির
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি
স্বল্প পরিসরের ক্রিকেটে অসাধারণ ফর্মে আছেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৭ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিরাট।
সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডেও নিজের নাম লেখালেন তিনি। আজকের ম্যাচে ৫৫ রানের সুবাদে সর্বোচ্চ ফিফটির তালিকায় শীর্ষে উঠে আসেন বিরাট (১৪)।
রেকর্ডটি বাংলাদেশের অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়া কাপেই হতে পারতো। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৫৬ রান করে ছুঁয়েছিলেন সর্বোচ্চ ১৩টি ফিফটি করা ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রীলঙ্কার দিলশানকে।
সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ড গড়তে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন কোহলি। এই তালিকায় যেখানে দ্বিতীয়তে থাকা গেইল, ম্যাককালাম ও দিলশানকে খেলতে হয়েছে যথাক্রমে ৪৬, ৭১, ৭৫ ম্যাচ, সেখানে ৪০ ম্যাচেই সবাইকে ছাড়িয়ে যান এই ড্যাশিং ব্যাটসম্যান।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ হঠাৎ বিসিবি সভাপতি হিসেবে নতুন নাম, শুধুই গুঞ্জন না বাস্তবতাও আছে?
- ২ মেসি-রোনালদো এবার ক্ষুদ্র রূপে: লেগো ব্লকে ফুটবল তারকারা
- ৩ মোস্তাফিজ ইস্যুতে অবশেষে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
- ৪ ইতিহাস গড়তে প্রস্তুত নতুন চার দেশ, জেনে নিন কারা তারা!
- ৫ আইপিএল খেলতে বাধা দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে মামলা লঙ্কান পেসারের