ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারবিহীন ব্রাজিলের প্যারাগুয়ে পরীক্ষা

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৯ মার্চ ২০১৬

ক্ষতটা এখনো ভুলতে পারেনি ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল র‌্যামোন ডিয়াজের দল প্যারাগুয়ে। এবার প্রতিশোধ নেবার পালা ব্রাজিলের। যদিও এবার কাজটা কঠিন। খেলতে হবে প্যারাগুয়ের মাটিতেই।
 
অথচ এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না বার্সেলোনা তারকা নেইমার ডি সিলভা। তার পরিবর্তে দলে ‘গাবিগোল’ খ্যাত গ্যাব্রিয়েল আসলেও দুঙ্গার দল কতটা সুবিধা করতে পারবে সেটা নিয়ে সংশয় থেকেই যায়। খেলার ধরনের কারণে সমর্থকদের ‘চোখের বিষে’ও পরিণত হয়েছেন দুঙ্গা।
 
উরুগুয়ের বিপক্ষেও নিজেদের ড্র করে বেশ চাপে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলেরই পয়েন্ট আট। গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে থাকলেও এই ম্যাচে ব্রাজিলকে অগ্নি পরীক্ষা দিতে হবে। কেননা ২০০৮ সালে এই প্যারাগুয়ের মাটিতেই ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোর ৬টা ৪৫ মিনিটে খেলাটি সরাসরি দেখা সনি ইএসপিএন।

আরআর/আইএইচএস/পিআর

আরও পড়ুন