ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

আগামী নভেম্বরেই বিপিএলের চতুর্থ আসর

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৩১ মার্চ ২০১৬

প্রায় দুই বছর বিরতি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল গত নভেম্বরে। তবে চতুর্থ আসরের জন্য আর দীর্ঘসময় অপেক্ষা করতে হবেনা ক্রীড়ামোদীদের। এ বছরের নভেম্বরেই জমজমাট ফ্রাঞ্চাইজি লিগটির চতুর্থ আসর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।  

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জালাল ইউনুস বলেন, ‘আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নভেম্বরেই অনুষ্ঠিত হবে বিপিএলের চতুর্থ আসর। এখনও সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।’

বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ছয়টি দল নিয়ে। তবে পরের আসরে একটি দল বেড়ে সাত দল নিয়ে হয়েছিল; কিন্তু তৃতীয় আসরে আবার একটি দল কমে যায়। তবে চতুর্থ আসরে দল বাড়ানো হতে পারে বলে জানান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্রাঞ্জাইজি বাড়ানোর ব্যাপারে আমরা আলোচনা করছি, আগেও আলোচনা হয়েছে। আজ আলোচনা না হলেও পরবর্তীতে আমরা বোর্ড সভায় এ নিয়ে আলোচনা করব।’

আরটি/আইএইচএস/পিআর

আরও পড়ুন