স্বাধীনতা কাপে খেলার সুযোগ পেল শেখ জামাল
অবশেষে শব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বাধীনতা ফুটবল কাপে খেলার সুযোগ পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাফুফের পেশাদার লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে জাতীয় দলের আট ফুটবলারকে শেখ জামাল ক্লাবের হয়ে খেলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সেই আট ফুটবলার হলেন—মামুনুল, রায়হান, জামাল ভূঁইয়া, শহীদুল ইসলাম, সোহেল রানা, ইয়ামিন, শেখ রানা ও নাসির।
এর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলার জন্য শেখ জামাল ক্লাবের আটজন ফুটবলারকে দলভূক্ত করে বাফুফে; কিন্তু গোল্ডকাপ শেষ হওয়ার পরও ফেরত না দিয়ে ওই আটজনকে ঢাকা আবাহনী, শেখ রাসেল এবং চট্টগ্রাম আবাহনীর মধ্যে বণ্টন করে দেয় বাফুফে। শেখ জামাল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও এই তিনটি ক্লাবে খেলোয়াড় বণ্টন নিয়ে বাফুফ যে সিদ্ধান্ত নিয়েছিল তা বেআইনি দাবি করে হাইকোর্টে রিট করে শেখ জামাল ক্লাব।
২৮ মার্চ রিটের শুনানি শেষে আট খেলায়াড়কে শেখ জামালে ফেরত দিতে বাফুফেকে নির্দেশ দেন হাইকোর্ট। বাফুফে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। কিন্তু চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর তিনদিন পরেই শেখ জামালকে স্বাধীনতা কাপে খেলার সুযোগ দেয় বাফুফে। স্বাধীনতা কাপে গ্রুপ ‘এ’ তে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাবের সাথে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আরআর/আইএইচএস/পিআর