মার্শালের গোলে ম্যানইউ`র স্বস্তির জয়
সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতার দৌড় থেকে পিছিয়ে পড়েছে অনেক আগেই। শঙ্কা ছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েও। তবে সে আশা এখনও টিকিয়ে রেখেছে দলটি। রোববার ফরাসি ফরোয়ার্ড অ্যান্তোনি মার্শালের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে রোববার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে ৫৩তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। ম্যাচের ৫৪ মিনিটে বক্সের ভেতর থেকে দেওয়া ডাচ মিডফিল্ডার টিমোথি ফসু-মেনশাহর দারুণ এক পাসে আলতো টোকায় বল জালে জড়ান মার্শালে।
এই জয়ে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৬৯।
এমআর/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কীভাবে যেন বারবার ইতিহাসের অংশ হয়ে যাই’
- ২ রানআউট ইস্যুতে আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিলো এমসিসি
- ৩ আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার বিষয়টি তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
- ৫ বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?