তামিল ছবিতে অশ্বিন-বিজয়
ভারতে ক্রিকেট নিয়ে মাতামাতি একটু বেশিই। সময় পেলেই ব্যাট-বল নিয়ে নেমে পড়ে মাঠে কিংবা রাস্তায়। এবার রাস্তার ক্রিকেট নিয়েই ভারতে নির্মিত হচ্ছে একটি তামিল ছবি। আর এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভারতের দুই ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং মুরালি বিজয়।
`চেন্নাই ৬০০০২৮: সেকেন্ড ইনিংস` ছবিটি মূলত `চেন্নাই ৬০০০২৮` ছবির দ্বিতীয় সংস্করণ। প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। প্রথম সংস্করণের বিশাল সফলতার পরই নির্মাতা দ্বিতীয় সংস্করণ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ঘরের মাটিতে বিশ্বকাপ শেষেই শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি। আইপিএলে মুরালি বিজয় খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এবং অশ্বিন রাইজিং পুনে সুপার জায়ান্টসের। এই খেলার ফাকেই তাদের সেরে নিতে হবে ছবির শুটিংটাও।
এমআর/পিআর
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের