রোহিতের বিয়েতে সোনাক্ষীর সঙ্গে নাচলেন কোহলি (ভিডিও)
ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তের সবচেয়ে বড় বিজ্ঞাপন কোহলি। ব্যাট হাতে মাঠের দারুণ পারফরম্যান্সের সঙ্গে নাচেও পাক্কা তিনি। আর সেই প্রতিভাটুকু দেখা গেল রোহিত শর্মার বিয়েতে এক সঙ্গীত অনুষ্ঠানে।
সঙ্গীত অনুষ্ঠানে ‘শাড়ি কি ফল সা’ গানে ‘দাবাং’ খ্যাত সোনাক্ষীর সঙ্গে নাচেন কোহলি। আর নাচের এ ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় সোনাক্ষীর কাছ থেকে কোহলি নাচের মুদ্রা শিখতে। কোহলিও সোনাক্ষীর সঙ্গে তার মতো করে নাচার চেষ্টা করেন।
এদিকে আনুশকার সঙ্গে ছাড়াছাড়ির পর কোহলির গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠছে। কেউ কেউ বলছেন, সেই আনুশকার সঙ্গেই নাকি বরফ গলছে কোহলির। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে সোনাক্ষী ও কোহলিকে একই মঞ্চে নাচতে দেখায় ভিন্নভাবে ভাবছেন বিরাটের ভক্তরা।
এমআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!