সিমিওনের নিষেধাজ্ঞা বহাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বায়ার্ন মিউনিককে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে অ্যাটলেতিকো মাদ্রিদ। তবে এরই মধ্যে এক দুঃসংবাদ শুনলো অ্যাটলেতিকো শিবির। লা লিগায় মৌসুমের শেষ তিন ম্যাচ গ্যালারিতে বসেই দেখতে হবে কোচ দিয়েগো সিমিওনকে। তার বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল কমিটি।
এর আগে ২৩ এপ্রিল মালাগার বিপক্ষে টেকনিক্যাল এরিয়া বা ডাগআউট থেকে বল ছুঁড়ে মেরে ভিজিটরদের কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা বিনষ্ট করেন সিমিওনে। তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি তাকে সাইডলাইন (টাচলাইন) থেকে বহিষ্কার করেন। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন সিমিওনের ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে বার্সেলোনার সমান ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা দৌড়ে থাকা অ্যাটলেতিকোর জন্য সিমিওনের নিষেধাজ্ঞাটি বড় এক ধাক্কাই বটে।
এমআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের