হঠাৎ অবসরের পর টেলরের হঠাৎ বাগদান
হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক মাস আগেই ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার জেমস টেলর। দুঃসময়কে পেছনে ফেলে এবার দেখা পেলেন সুসময়ের। সম্প্রতি তিনি ইংল্যান্ডের একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের বাগদানের কথা স্বীকার করেন টেলর।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার অনেকটা ফুটবল মাঠে বোল্টনের ফুটবলার ফ্যাবরিক মুয়াম্বার মতই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অচেতন হয়ে পড়েন। এখন অবশ্য সুস্থ হয়ে বিশ্রামের ভেতর দিয়ে সময় পার করছেন টেলর। গত সপ্তাহেই তিনি তার বাগদত্তা জসফাইন নেলরকে বিয়ের প্রস্তাব দেন।
বিয়ের প্রস্তাবটাও দিয়েছিলেন অভিনব কায়দায়। গুড মর্নিং ব্রিটেইন নামক এক টেলিভিশন অনুষ্ঠানে টেলর বলেন, ‘জোসির বদান্যতায় আমাকে হাঁটু ভাংতে হয়নি (হার্টের সমস্যার কারণে)। কয়েক মাস আগে থেকেই অবশ্য আংটিটা আমার কাছে ছিল।’
মূলত পিকনিকে গিয়েই বাগদানের কাজটি হঠাৎ সেরে ফেলেন টেলর। সে সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে টেলর বলেন, ‘আমরা চমৎকার একটি পিকনিকে গেলাম। আসলে এটি এক সাথে আমাদের প্রথম পিকনিক ছিল। সবকিছু সাদাসিদা ছিল। হার্টে চাপ দিতে চাইনি। তাকে আংটিটা পরিয়ে দিলাম।’
আরআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ ‘কিছু হৃদয় ভাঙাতে আমার আপত্তি নেই’ কিউই অধিনায়কের রসিকতা
- ২ ‘চাপ না থাকলে মজাও নেই’ ফাইনালের আগে রোমাঞ্চিত ভারতীয় অধিনায়ক
- ৩ অতিরিক্ত সময়ে নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি
- ৪ হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি
- ৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের