‘ফুয়েল পাস’ অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে
ফুয়েল পাসের জন্য সরকার একটি ওয়েবসাইট এবং একটি মোবাইল অ্যাপ চালু করেছে সরকার
জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে এবং ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশে ‘ফুয়েল পাস’ কার্যক্রম চালু হচ্ছে। ফুয়েল পাসের জন্য সরকার একটি ওয়েবসাইট এবং একটি মোবাইল অ্যাপ চালু করেছে সরকার।
পরীক্ষামূলকভাবে রাজধানীতে দুটি ফিলিং স্টেশনে কাজ শুরু হয়েছে একটি আসাদগেটের সোনার বাংলা, আরেকটি তেজগাঁয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। এরই মধ্যে অনেকেই রেজিস্ট্রেশন করছেন। সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান রেজিস্ট্রেশনকারীর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে।
অনেকেই এখনো বুঝতে পারছেন না ‘ফুয়েল পাস’ অ্যাপ বা ওয়েবসাইটে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবেই বা ব্যবহার করবেন অ্যাপ। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন-
ওয়েবসাইটে আবেদন করবেন যেভাবে
ওয়েবসাইটে আবেদনকারীদের চার ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য দিতে হবে।
- যাচাই-বাছাইয়ের পর ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে।
- এটিকে সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
- আবেদনকারীর কাছে থাকতে হবে: জাতীয় পরিচয়পত্র, গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

অ্যাপেও কাজটি করতে পারবেন
এখানে গাড়ি, বাইক ব্যবহারকারীরা এবং পাম্পের মালিক দুই পক্ষই রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাপ পাবেন গুগল প্লে স্টোরে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি ব্যবহার করবেন।
- প্রথমে গুগল প্লে স্টোরে ফুয়েল পাস অ্যাপ খুঁজুন।
- অ্যাপটি ইন্সটল করুন
- ওপেন করার পর দুটি অপশন পাবেন আই অ্যাম সিটিজেন, অ্যাই অ্যাম্ফুয়েল স্টেশন ওনার/অপারেটর।
- আই অ্যাম সিটিজেন অপশন ক্লিক করে ফোন নম্বর, রেজিস্ট্রিশনকৃত গাড়ি নম্বর, জোন, সিরিজ, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- এরপর দেখবেন আপনার নাম গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখাচ্ছে। এখানে দেখতে পাবেন আপনার জন্য দিনে, সপ্তাহে, মাসে কতটুকু তেল বরাদ্দ আছে।
- ভিউ ফুল স্ক্রিন অপশনে গেলে একটু কিউআর কোড আসবে। এটি পাম্পের অপারেটর স্ক্যান করে আপনার তথ্য রাখবে।
- হিস্টোরিতে গেলে পাবেন আপনি আগে কোথায় কতটুকু তেল নিয়েছেন।
কেএসকে
আরও পড়ুন
সর্বশেষ - তথ্যপ্রযুক্তি
- ১ স্বাস্থ্য-শপিংসহ সবকিছুতে গাইড করবে মেটার সুপারইন্টেলিজেন্স এআই
- ২ ‘ফুয়েল পাস’ অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে
- ৩ অনলাইন ক্লাসে স্মার্টফোন ব্যবহার: সন্তানের নিরাপত্তায় অভিভাবকের করণীয়
- ৪ জেমিনিতে নতুন ফিচার, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুগলের নতুন উদ্যোগ
- ৫ হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, মিলবে আয়ের সুযোগ